• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার

মোঃ ইব্রাহিম আলী / ২২৪ Time View
Update : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মো. কাজল প্রাং (৪০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিকেলে পৌর শহরের বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

কাজল পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের বালুভরা মহল্লার আব্দুল কাইয়ুমের ছেলে।

সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার রাখালগাছা বাজারে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামী করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/