• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সিরাজগঞ্জে পাউবো’র উদ্যোগে গণশুনানী ভাঙ্গনরোধে আহবান

মোঃইয়াছিন আলী / ১৯১ Time View
Update : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন প্রস্তাবিত ও চলমান বিভিন্ন
প্রকল্পের উপর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে পাউবোর
উদ্যোগে পাউবোর হলরুমে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ পানি
উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য
রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের
আমীর মাওলানা শাহীনূর আলম খান, ২নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মজিদ,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আল মামুন প্রমুখ। এ সময়
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (হেডকোয়ার্টার)
নাজমুল হোসাইন, উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজাসহ পদস্থ কর্মকর্তা,
স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের প্রতিনিধি, ভুক্তভোগী জনগন, সাংবাদিক ও সুশীল সমাজের
প্রতিনিধিরা এ গণশুনানীতে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রকল্পের
বিষয়ে মতামত দেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সিরাজগঞ্জকে নদী ভাঙ্গন থেকে
রক্ষা এবং প্রকল্প সমূহের বাজেট বরাদ্দ দেয়ার জন্য সরকারের প্রতি জোর আহবান
জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/