• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ বিদ্যাপীঠ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর আবু জাফর মোহাম্মদ
আরিফ হোসেন বক্তব্যের মাধ্যমে পিঠা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই বছর পিঠা অনুষ্ঠানের স্টলগুলো বিভাগ অনুযায়ী বিভক্ত না করে অনুষদ হিসেবে ভাগ করা হয়েছে।কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সমাজবিজ্ঞান, ডিগ্রী, একাদশ মানবিক, একাদশ বিজ্ঞান, একাদশ ব্যবসায় ও দ্বাদশ শ্রেণির স্টল হিসেবে ভাগ করা হয়েছে। উদ্বোধনের পর মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রত্যেকটি স্টল পর্যবেক্ষণ করেন। উক্ত অনুষ্ঠানে জনাব মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জনাব তাসমিয়া সুলতানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর
মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু হানিফ, সম্পাদক, শিক্ষক পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। সভাপতিত্ব করেন প্রফেসর আব্দুল কাদের আলম শাহ,
বিভাগীয় প্রধান রসায়ন বিভাগ ও আহবায়ক পিঠা উৎসব উদযাপন কমিটি, আরো উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান প্রমুখ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মী। বক্তব্যে বক্তারা বলেন তরুণরাই পারে দেশকে বদলাইয়ে দিতে যেটা তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছে। পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা গ্রাম বাংলার ঐতিহ্য গুলো স্মরণ করতে পারছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার বিভিন্ন ধরনের পিঠা দেখা গিয়েছিল পিঠা উৎসবে। শিক্ষার্থীরা মনে করেন এই ধরনের উৎসবের মাধ্যমে তারা তাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো অনুধাবন করতে পেরে খু্বই খুশি ও আনন্দিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/