• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার আসামি র‍‍্যাব এর হাতে গ্রেফতার

নাজিম উদ্দিন রানা / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে চার সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত আসামী আব্দুস শহীদকে গ্রেফতার করেছে র‍‍্যাব -১১
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍‍্যাব
নোয়াখালী ক্যাম্প এর একটি দল লক্ষ্মীপুর এবং নোয়াখালী সীমান্তবর্তী এলাকার আমানী লক্ষ্মীপুর গ্রামের আল্লাহর দান স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি আব্দুস শহীদ লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানধীন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ গণেশ শ্যামপুর গ্রামের বেপারী বাড়ির শাহজাহানের পুত্র বলে জানা গেছে।

বিকালে র‍‍্যাব সদস্যরা তাকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। র‍‍্যাব ১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার দীপন চন্দ্র মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন বার্তা জানিয়েছেন। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিকের উপর হামলার আসামি আব্দুস শহীদ সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বুধবার সাত দিনের রিমান্ডে আবেদন করা হবে।

উল্লেখ্য গত সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুরের গনেশামপুর গ্রামে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা ও গুলি চালায় এতে খবরের কাগজের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলা উদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ সহ আহত হয়।

এ ব্যাপারে মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে চন্দ্র থানায় থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। সোমবার র‍‍্যাব মামলার
দুই নম্বর আসামিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/