• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে অবৈধ মাটি উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ৩ ড্রেজার বিরলে সাদিক রিয়াজ পিনাক চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল হতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্রবিতরণ কাপড় শুকানো নিয়ে দুই ভাইয়ের বউদের মধ্যে বিরোধ, বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপড় শুকানো নিয়ে দুই ভাইয়ের বউদের মধ্যে বিরোধ, বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২০ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়া নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাঁদপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মহাসিন ওরফে সোহান (২৭) এবং অভিযুক্ত বড় ভাই নজরুল ওরফে সুমন (৩৫)। তাঁরা দুজনেই ইজাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কাপড় শুকাতে দেওয়া নিয়ে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই সোহান মাঠে কৃষিকাজ করছিলেন। পরে বড় ভাই সুমন বাড়িতে ফিরে স্ত্রীর কাছ থেকে ঝগড়ার কথা শুনে ক্ষুব্ধ হন। এরপর তিনি মাঠে গিয়ে ছোট ভাইকে কোদাল দিয়ে আঘাত করেন। এতে সোহান গুরুতর আহত হন।

পরে স্থানীয় আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানকে ফোন দিলে। তিনি বলেন আমি এই বিষয়টি জানি, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/