• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক পুজমান্ডপের সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষে বিজিবি মোতায়েন দেবিদ্বারে বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে যুবদল নেতা কায়সারের সংবাদ সম্মেলন বিরলের কমলপুর জনসংগঠন ঘোষণা ও চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত চীনে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা সদর দক্ষিণে অবৈধ পলিথিন বিক্রি, দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালশিতে বস্তি স্কুলের শিশুদের নিয়ে উই অ্যাক্ট ফর কিডস ফাউন্ডেশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ, সংবর্ধিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বিরলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন

নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানীতে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় জনগণ, পুলিশ সদস্য, সমাজসেবক, নবদিগন্ত ফাউন্ডেশনের সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন বয়সের যুবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের মতে, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত সবাই হলিধানী এলাকাসহ আশপাশের অঞ্চল থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার, তরুণদের সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।

নবদিগন্ত ফাউন্ডেশনের এ উদ্যোগকে মাদকমুক্ত সমাজ গঠনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/