• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো।

আবু বকর সিদ্দিক স্বপন : / ৩ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : মঙ্গলবার (১৭ মার্চ) সকাল আনুমানিক ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের কাচামাল ব্যবসায়ী সোহেলের ছেলে তাহসিন (১০) হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবার কাছে সাহায্য চান। চারদিকে উদ্বেগ আর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। কিন্তু নির্মম ভাগ্য অপেক্ষা করছিল এক করুণ পরিণতির জন্য।

নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর কোলা খন্দকার পাড়ার জামে মসজিদের সামনে বড় পুকুরে তাহসিনের নিথর দেহ পানিতে ডুবে থাকে । জানা যায়, সমবয়সী ফুফাতো ভাইয়ের সঙ্গে সে পুকুরে গোসল করতে নেমেছিল। খেলতে খেলতে একসময় ডুব দেয় তাহসিন—কিন্তু আর ভেসে ওঠেনি। বিষয়টি বুঝতে না পেরে কিছুক্ষণ পর তার সঙ্গী দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়।

খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাকিব নামের এক তরুণের পায়ে কিছু লাগলে সে টেনে তুলে দেখে—তাহসিন আর নেই… নিথর, নিশ্চুপ।

তবুও শেষ চেষ্টা হিসেবে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন—সব শেষ হয়ে গেছে।

তাহসিন কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক মেধাবী ছাত্র ছিল। তার হাসি, তার প্রাণচাঞ্চল্য, তার স্বপ্ন—সবই ছিল এই এলাকার মানুষের ভালোবাসার অংশ। সবার চোখের মণি সেই ছোট্ট ছেলেটির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সকল অভিভাবকের প্রতি অনুরোধ—আপনার সন্তান কোথায় যাচ্ছে, কী করছে—সর্বদা খেয়াল রাখুন। কারণ, ছোট্ট একটি অসাবধানতাই ডেকে আনতে পারে জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/