• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ১৬ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এবং ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের এর মাধ্যমে বোরো ধান প্রদর্শনী বাস্তবায়নে নিমিত্তে ট্রেতে তৈরিকৃত চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম তৌহিদ এবং উপকারভোগী কৃষক-কৃষাণীবৃন্দ। এ বিষয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ট্রেতে স্থাপিত চারা রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে রোপণ করলে শ্রমিক লাগে না,কম খরচে অতি দ্রুত মেশিনে লাগানো যায় বলে দিনে দিনে এর জনপ্রিয়তা বাড়ছে। এ সময় অগ্রসরমান কৃষক এবং উদ্যোক্তা মোঃ শওকত আলী প্রধান বলেন আমরা প্রতিবছরই ট্রেতে চারা তৈরি করে মেশিনের মাধ্যমে ধান লাগাচ্ছি এবং কম খরচে অধিক লাভবান হচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/