মোঃ আলামিন সরকার ,ষ্টাফ রিপোর্টার : উল্লাপাড়ায় জামায়াত নেতাদের বিরুদ্ধে ভিজিএফ কার্ড ছিনতাই ও প্যানেল চেয়ারম্যানকে হুমকির অভিযোগ উঠেছে।
আজ রবিবার ১৫ই মার্চ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমানের কাছ থেকে জোরপূর্বক ভিজিএফ (BGF) কার্ড ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী চেয়ারম্যানের দাবি, কার্ড ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে তিনি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি সহায়তার ভিজিএফ কার্ড বিতরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াত নেতাদের সঙ্গে প্যানেল চেয়ারম্যানের বিরোধ তৈরি হয়।
বিষয়টি নিয়ে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমি এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরো বলেন জামায়াতের নেতা কর্মী একপর্যায়ে অভিযুক্তরা তাকে হেনস্তা করে কার্ডগুলো ছিনিয়ে নেয় এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
উক্ত কার্ডগুলো জোর করে নিয়ে যাওয়ায় প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার শঙ্কায় আছেন। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
https://slotbet.online/