• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত

শাহাদাত কামাল শাকিল / ৪ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

গত রবিবার কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়াম হল রুমে এক মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশে সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট পরীক্ষা ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের বেল্ট ও সনদপত্র বিতরণ করেন সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত সিহান মোখলেছুর রহমান আবু।

একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু সনদ বিতরণ শেষে বিজয়ীদেরকে অভিনন্দন জানান এবং উপস্থিত অভিভাবক, অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী, একাডেমির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দদেরকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ইতিমধ্যে কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কারাতে ফেডারেশন ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতা ছাড়াও ইতিপূর্বেও ইংল্যান্ড, জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া সহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পদক অর্জন করেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/