• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মো. শামীম হোসাইন / ৩৮ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, ‘পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। একসময় এই সোনালী আঁশেই বিশ্বজুড়ে বাংলাদেশের পরিচিতি ছিল, তবে বর্তমানে এ খাতটি কিছুটা পিছিয়ে পড়েছে।’

শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ‘টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করা এবং এ খাতে নতুন বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আমরা আবারও প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলব এবং মানুষকে চট ও পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব।’

ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকার উদ্যোগী হয়েছে বলেও জানান তিনি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে পাটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

শরীফুল আলম বলেন, ‘আমাদের সরকারের মেয়াদ কম হলেও আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি, যাতে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান ফলাফল পাওয়া যায়। পাটের ফলন ও মানসম্পন্ন বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিলগুলো চালু করা এবং কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/