• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফুজ্জামান (সাগর) / ৩০ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার (০৬ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মোঃ ফজলুল করিম, বিপিএম-সেবা। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকে।

আইজিপি আইনি সুরক্ষা, ন্যায়বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পুলিশ প্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন চট্টগ্রাম জেলার কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন আরএমপি, রাজশাহীর এএসআই (সশস্ত্র) মোঃ ওমর ফারুক।

কেরাতে প্রথম হয়েছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকার লিনেন কিপার মোঃ আব্দুল আউয়াল, দ্বিতীয় হয়েছেন ৩ এপিবিএন’র নায়েক আবু মুসা, এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহ রেঞ্জ অফিসের কনস্টেবল আরিফুল ইসলাম।

হামদ ও নাতে প্রথম হয়েছেন, ১১ এপিবিএন’র নারী কনস্টেবল নাদিয়া নাছরিন নূপুর, দ্বিতীয় হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েক মোঃ রাকিবুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বিএমপি, বরিশালের কনস্টেবল এস এম মশিউর রহমান।

“নাগরিক হয়রানি বন্ধে ইসলাম” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হবিগঞ্জ জেলার কনস্টেবল জুনায়েদ বিন মর্তুজ, দ্বিতীয় হয়েছেন ৪ এপিবিএন’র কনস্টেবল আ ম মোঃ উমর ফারুক বায়েজিদ এবং তৃতীয় হয়েছেন আরআরএফ, রংপুরের নারী কনস্টেবল মোছাঃ এসমোতারা খাতুন।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীগণ ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/