• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

দিনাজপুরে পৃথক অভিযানে ১৫৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ মুসলিম হক, স্টাফ রিপোর্টার: দিনাজপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪২ ব্যাটালিয়ন পৃথক অভিযানে ১৫৪ পিস ভারতীয় মাদকজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। দিনাজপুর জেলার বিরল ও বোচাগঞ্জ সীমান্তে পরিচালিত এসব অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিজিবি ৪২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার ৬ নম্বর ভাণ্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৩৩১/৫-এস এলাকা থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আকরগ্রাম নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিরল উপজেলার নোনাগ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে আনিসুর রহমান (৪০) এবং পাকুড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাসুদ পারভেজকে (৪৫) আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ আনিসুর রহমানকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং মাসুদ পারভেজকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করেন।

একই দিনে বিজিবির অন্য দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও ১২৪ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়: এনায়েতপুর বিওপি: বিরল উপজেলার বামনগাঁও এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরমেশ্বরপুর বিওপি: বোচাগঞ্জ উপজেলার চাালনিদীঘি গ্রাম এলাকা থেকে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ২০০ টাকা। দণ্ডপ্রাপ্তদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য মাদক ব্যবসায়ীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

দিনাজপুর বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবির এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/