• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

হরিণাকুণ্ডুতে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করল র‍্যাব

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিরামপুর গ্রাম থেকে মাটি খুঁড়ে একটি আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার করেছে র‍্যাব-৬। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুণ্ডু পৌর এলাকার বিরামপুর গ্রামের একটি মাঠে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে একটি ঘাসক্ষেতের পাশে মাটি খুঁড়ে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ সময় র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ র‍্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান বা একনলা বন্দুক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বস্তুটি হরিণাকুণ্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, র‍্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত অস্ত্র সদৃশ বস্তুটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, এর আগের দিন বুধবার বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের একটি বাঁশবাগান থেকেও পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করে র‍্যাব-৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/