• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ!

মোঃ আলামিন সরকার / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

উল্লাপাড়ায় কালোজিরা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক, কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল কালোজিরা চাষে বেশী আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।
ফলে দিন দিন কালোজিরার চাষ বৃদ্ধি পাচ্ছে। উল্লাপাড়ার জমি গুলোতে আবাদকৃত ফসলের অবস্থা ভালো হওয়ায় কালোজিরা চাষে করতে ঝুকছে কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়,চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে৷
মৌসুমে রোগ এবং তাপ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করা হয়েছে।
উচ্চ ফলনশীল জাতের কালোজিরা এ বছর চাষ করা হয়েছে। বিশেষ করে কালোজিরা চাষের সময়, কৃষকদের কালোজিরা বীজ পরিশোধন করে বীজের মরা প্রতিরোধের পরামর্শের ফলে কৃষকদের দ্বারা বাহিত রোগের সংখ্যা কমেছে।

কৃষি বিভাগের পরামর্শে, সময়ের সাথে সাথে কালোজিরা ক্ষেতে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করার ফলে ভয়ঙ্কর কোন রোগ দেখা দেয়নি বলে জানান কৃষকরা।

উল্লাপাড়া উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁন জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন।কালোজিরার ভালো ফলনের আশা আশা করছেন তিনি ।

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,
উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এই মৌসুমে রোগ বালাই এত তীব্র হয়নি।

কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের সহায়তা সব সময় অব্যহত রয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে কালোজিরা উৎপাদন ভালো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/