• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পরিবেশ দূষণের দায়ে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী পর্যটক পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা

মো. শামীম হোসাইন / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পরিবেশ দূষণ ও শব্দদূষণ সৃষ্টির দায়ে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় একটি পর্যটক পরিবহনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সরকারি কলেজ রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল।

অভিযানকালে একটি পর্যটক পরিবহন গাড়িতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করতে দেখা যায়। এ সময় পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় গাড়িটির চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ালিউর রহমান রুবেল বলেন,“হাইড্রোলিক হর্ণের অতিরিক্ত শব্দ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি পরিবেশ দূষণের অন্যতম কারণ। আইন অনুযায়ী এসব হর্ণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি আরও জানান, ইন্দুরকানী উপজেলায় পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ রোধে অবৈধ হাইড্রোলিক হর্ণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/