• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

সদর দক্ষিণে কৃষিজমির মাটিকাটা: এস্কেভেটর জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

শাহাদাত কামাল শাকিল.... / ৩২ Time View
Update : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের চাষাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটিকাটার কাজে নিয়োজিত একটি এস্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) সকালে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ব্যক্তি মোঃ তৌহিদুল ইসলাম (২১), পিতা:আব্দুল মান্নান, সাং—ধনাইতরী, সদর দক্ষিণকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়।
কৃষিবিদদের মতে, কৃষিজমির উপরিভাগের চার থেকে ছয় ইঞ্চি গভীরের মাটিতেই অধিকাংশ পুষ্টিগুণ বিদ্যমান থাকে। এই স্তরের মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে অতিরিক্ত সার ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হয় না, বরং কৃষকদের উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যায়।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে কৃষিজমির মাটিকাটা প্রতিরোধে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন সজীব তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কুমিল্লা সদর দক্ষিণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/