• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মুনাফার প্রলোভনে কিশোর-কিশোরীদের টাকা হাতিয়ে নেওয়া দম্পতি আটক

মো. শামীম হোসাইন / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় কিশোর-কিশোরীদের মোবাইল অ্যাপের মাধ্যমে আকর্ষণীয় মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেফতাররা হলেন—ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম ও শারমীন মিলে ‘এমবি (MB)’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেন। এরপর এলাকার বহু কিশোর-কিশোরীকে ওই অ্যাপে রেজিস্ট্রেশন করানো হয়। অ্যাপটিতে ৩ হাজার টাকা থেকে শুরু করে বড় অঙ্কের টাকা জমা দিলে প্রতিদিন আকর্ষণীয় বোনাস ও মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। এতে প্রলোভিত হয়ে শতাধিক কিশোর-কিশোরী সেখানে অর্থ জমা করে।

গত সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অ্যাপটি অচল হয়ে গেলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা দম্পতির কাছে টাকা ফেরত চাইলে দম্পতি আরও ১০ হাজার টাকা জমা দিলে অ্যাপ চালু হবে বলে দাবি করেন। এতে সন্দেহ সৃষ্টি হলে ক্ষতিগ্রস্তরা তাদের ঘেরাও করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে অভিযোগ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় একই রাতেই ভুক্তভোগী মো. মঞ্জুরুল ইসলাম মঠবাড়িয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, “সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/