• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

হরিপুরে প্রান্তিক কৃষাণীদের মাঝে জিংক ধান বিতরণ

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ; / ১৩৮ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

হারভেস্ট প্লাস রিয়্যাক্টস ইন প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে আজ( ৮ডিসেম্বর ) সোমবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাংগী বাজার ভাতুড়িয়া ফেডারেশনে ১২০জন কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত হারভেস্ট প্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।
হারভেস্ট প্লাস রিয়্যাক্ট ইন প্রক্লপে ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ১২০ জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফেডারেশন সভাপতি জনাব,মো:মোবারক হোসেন, উপসহকারী কৃষি অফিসার দূর্গা চরণ রায়, আরডিআরএস এর কৃষি কর্মকরতা আব্দুল্লাহ আল-বাকী কমিউনিটি মবিলাইজার রবীনাথ রায়, এবং কমিউনিটি ফ্যাসিলিলিটেটর সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/