• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

আইনের শাসন উপেক্ষিত – বহিষ্কৃত নেতার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

এম এ মোমিন / ২১২ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

আইনের শাসন উপেক্ষিত! আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি দক্ষিণ বঠিনা এলাকায় জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক বহিষ্কৃত নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।

শনিবার ২২-শে নভেম্বর সকালে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মন (৬২) এই ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মনের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) আবু তালেব (৪৮), আব্দুল গফ্ফার (৫০) সহ আরও কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের মীমাংসার জন্য কৈলাশ চন্দ্র বর্মন ঠাকুরগাঁও বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শনিবার সকালে আবু তালেব ও আব্দুল গফ্ফারসহ প্রায় ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদমান জমিটি জবর-দখলের চেষ্টা করে। পরবর্তীতে কৈলাশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। আর হুমকি দিয়ে বলতে থাকে, তুই ভালোই ভালোই এই জমি ছেড়ে পরিবার নিয়ে ভারতে চলে যা। না হলে তার পরিবারের লোকজনকে হত্যা করে পুতে রাখা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে করা মামলা তুলে না নিলে ভুক্তভোগীর হাত-পা ভেঙে চিরতরে পঙ্গু করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আতঙ্কে রয়েছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী কৈলাশ চন্দ্র বর্মনের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। আদালতের রায় আসার আগেই আবু তালেব ও তার সঙ্গীরা জোর করে দখল নিতে এসেছে এবং নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।বর্তমানে তারা চরম আতঙ্কে আছেন এবং বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন। আমরা আইনের ওপর ভরসা করি, তাই থানায় অভিযোগ করেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, আর এই জমির বিষয়ে ন্যায়বিচার পাওয়া আমাদের একটাই দাবি।

এমন ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য বিশু মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘ দিন ধরে জমিটি কৈলাশের দখলে দেখছেন। যেহেতু জমির মামলা চলমান, তাই আদালতের রায়ের মাধ্যমে এর সমাধান হওয়া উচিত। জোর করে জমি দখল কিংবা প্রাণনাশের হুমকি মেনে নেওয়া যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, অভিযুক্ত আবু তালেবের বিরুদ্ধে গ্রামে নারী নির্যাতন ও জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি কয়েক মাস আগে এক নারীকে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা ও সংবাদ সম্মেলনও হয়। এই ঘটনার পরই বিএনপি কেন্দ্রীয় কমিটি থেকে তাকে আকচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।

এছাড়াও সরকার পতনের পর আবু তালেব আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও এলাকায় গুঞ্জন আছে।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তারা জানান, তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। জমিটি তাদের ভোগদখলে আছে এবং তারা ক্রয় সূত্রে মালিক। আমরা কারও জমি জবরদখল করতে যাইনি, কারও প্রতি হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করিনি। নারীর বিষয়ে কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও ভিত্তিহীন।

তারা আরও বলেন, তাদের রাজনৈতিকভাবে দুর্বল করা এবং ব্যক্তিগত বিরোধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং প্রমাণ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/