• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

২২ সেপ্টেম্বরের গণধর্ষণ মামলায় ডিবির অভিযানে ১জন গ্রেপ্তার বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক

গাজীপুর প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্ট এলাকায় গত ২২ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে এসে তাসলিমা খাতুন আয়শা নামে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে তিনজনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত প্রযোজক-পরিচালক নাসির উদ্দিন মাসুদ পাটোয়ারী।

মামলা দায়েরের পর থেকেই তিনজনই এলাকায় অবস্থান না করে আত্মগোপনে ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী তাছলিমা খাতুন আয়শা। তদন্তের গতিশীলতার স্বার্থে মামলাটি শ্রীপুর থানা থেকে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভুক্তভোগীর সহায়তায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি ওসি জানান,
“মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকেও ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।”

ভুক্তভোগী তাসলিমা খাতুন আয়শা বলেন—
“আমি এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার চাই। একজন ধরা পড়েছে—বাকি দুইজনকেও যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। সরকার ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন।”

আয়শা বলেন ৩নং আসামী হাসেম আগে করতো আওয়ামী লীগ আমাকে ধর্ষণের পরে পরিচয় সে নাকি বিএনপি করে এ নিয়ে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, তারা পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন; আবার কেউ দাবি করছেন, বর্তমানে তারা অন্য রাজনৈতিক ছায়ায় সক্রিয় কার্যক্রম চালান।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠন, এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যম দ্রুত তদন্ত সম্পন্ন করে সকল অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/