• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঝিনাইদহে মাহাবুব হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রবাস ফেরত মাহাবুব হোসেন (৩৫) হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার ( ১৮ নভেম্বর) সকালে সদর উপজেলার কালা গ্রামের ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের নতুনবাড়ি নামক স্থানে এ মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। সেসময় নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন জমাদ্দার সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রবাসী মাহাবুর হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র ১ জন আসামী গ্রেফতার হয়েছে। দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করতে হবে।

উল্লেখ্য, গত শনিবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুব হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আগামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে রাতেই হত্যা মামলার প্রধান আসামী বিএনপি নেতা রবিউল ইসলামকে গ্রেফতার করে র‍্যাব। পরে সকালে আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে আদালতে পাঠানো হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার প্রধান আসামী গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/