• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ অব্যাহত

মুসলিম হক, বিরল,(দিনাজপুর) প্রতিনিধ / ৫৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই উপজেলার বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই মধ্যে বিরল ও বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষাভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলা/পৌর বিএনপিসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদল, কৃষকদল,ও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক নেতাকর্মী মশাল মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক‘আওয়ামী-সুবিধাবাদী’ আখ্যা দিয়ে মশাল, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন- ‘অবৈধ প্রার্থী মানি না, মানব না’, ‘আমি কে, তুমি কে, মোজাহারুল ও কালু ভাই’, ‘জেল-জুলুম কারাগারে আনম বজলুর রসিদ কালু ভাই ও মোজাহারুল ইসলাম ভাই কে আমরা সবাই তাকে চাই’ 

বিক্ষোভে অংশ নেওয়া কর্মী-সমর্থকরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে আগলে রাখা ত্যাগী নেতা মোজাহারুল ও কালু কে অন্যায়ভাবে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এই আসনে এ দুই জন প্রার্থী ছাড়া কোনো ভাবে পিনাক চৌধুরীকে মেনে নেওয়া হবে না। 

এসময় তারা পিনাক চৌধুরীর মনোনয়ন বাতিল করে তরুণ নেতা মোজাহারুল এবং কালু যে কোন এক জনকে প্রার্থী ঘোষণার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/