আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি:একঝাঁক উদ্যোমী ও কর্মঠ তরুণ সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত হয়েছে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর পূর্ণাঙ্গ কমিটি। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের এইচএসএস সড়কের মডার্ন মোড়ের মোল্লাবাড়ি ভবনের ২য় তলায় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম আর রাসেল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার প্রতিনিধি শেখ ইমন।
নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: সম্রাট হোসেন (দৈনিক সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক: সুলতান আল এনাম (দৈনিক আজকের প্রত্যাশা), সাংগঠনিক সম্পাদক: আশরাফুল ইসলাম (বাংলা এডিশন), অর্থ ও দপ্তর সম্পাদক: এম বুরহান উদ্দিন (দৈনিক বাংলাদেশের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুর রাজ্জাক রাজন (দৈনিক কালের কণ্ঠ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মিশুক হাসান (দৈনিক জনবাণী), আইন বিষয়ক সম্পাদক: রাজিব মাহমুদ টিপু (দৈনিক খোলা কাগজ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আবু বক্কর সিদ্দিকী স্বপন (জাতীয় দৈনিক বাংলার দূত), সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক: সাইফুল ইসলাম (দৈনিক জনবাণী)
নির্বাহী সদস্য: সুজন বিপ্লব (দৈনিক ভোরের আকাশ), রামিম হাসান (বাংলাদেশ গার্ডিয়ান) এবং জাহিদুজ্জামান জাহিদ (বাংলা ৫২ নিউজ)।
সংগঠনের শূন্যপদে পরবর্তীতে সদস্য কো-অপ্ট করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাপতি এম আর রাসেল ও সাধারণ সম্পাদক শেখ ইমন যৌথ বিবৃতিতে বলেন, গণমানুষের জন্য স্বাধীন গণমাধ্যম চাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চায় অঙ্গীকারবদ্ধ। আধুনিক যুগে সংবাদ পরিবেশনায় মাল্টিমিডিয়ার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তাই জেলার সাংবাদিকদের জন্য ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের। ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সেই শূন্যস্থান পূরণ করবে বলে আমরা বিশ্বাস করি।
নেতৃবৃন্দ আরও বলেন, সংগঠনটি ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতামূলক কার্যক্রম এবং গণমাধ্যমে তথ্যের সঠিকতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ উপজেলা পর্যায়ের সাংবাদিকরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
https://slotbet.online/