• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদককারবারী গ্রেফতার

রাজিব হোসেন, শরণখোলা প্রতিনিধি / ১৪১ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদকসেবনরত অবস্থায় এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে হাসপাতাল কতৃপক্ষ ও স্থানীয় জনগন।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের চেষ্টায় শরণখোলা থানা পুলিশের সহায়তায় মাদক কারবারি ও মাদকসেবী মোঃ শফিকুল ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পরিত্যাক্ত এই ভবনে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও মাদক সেবন করছে একটি চক্র এমন অভিযোগ ছিল। বিভিন্ন সুত্রে জানা যায় ৪ নং সাউথখালি ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আবু ছাদেক হোসেন হাওলাদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। শফিকুল ইসলামের কাছ থেকে ২২ গ্রাম গাজা উদ্ধার করা হয়। ইতিপুর্বে থানায় তার নামে আরো ২টি মাদক দ্রব্য ও চুরির মামলা আছে।

হাসপাতাল কতৃপক্ষের ফোন পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক কারবারি শফিকুল ইসলামকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা দায়ের করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান মাদক কারবারি ও মাদক সেবীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/