
বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে মাদকসেবনরত অবস্থায় এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে হাসপাতাল কতৃপক্ষ ও স্থানীয় জনগন।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের চেষ্টায় শরণখোলা থানা পুলিশের সহায়তায় মাদক কারবারি ও মাদকসেবী মোঃ শফিকুল ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পরিত্যাক্ত এই ভবনে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও মাদক সেবন করছে একটি চক্র এমন অভিযোগ ছিল। বিভিন্ন সুত্রে জানা যায় ৪ নং সাউথখালি ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আবু ছাদেক হোসেন হাওলাদারের ছেলে মোঃ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। শফিকুল ইসলামের কাছ থেকে ২২ গ্রাম গাজা উদ্ধার করা হয়। ইতিপুর্বে থানায় তার নামে আরো ২টি মাদক দ্রব্য ও চুরির মামলা আছে।
হাসপাতাল কতৃপক্ষের ফোন পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক কারবারি শফিকুল ইসলামকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা দায়ের করা হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ জানান মাদক কারবারি ও মাদক সেবীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক: মুন্সী জামিল উদ্দিন প্রকাশক: মোসা মিতা খাতুন
সরকারি মিডিয়াভুক্ত জাতীয় দৈনিক বাংলার দূত
২১৯/১,নূরভবন (২য় তলা), ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
ফোন নাম্বার : ০১৭১৮৭৫২৯০৯
ইমেইল: dailybanglardoot@gmail.com
সর্ব স্বত্ব সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যাবহার বেআইনি।
Copyright © 2026 banglar doot. All rights reserved.