• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিমিধি: / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

দৈনিক কালবেলা সাফল্যের সঙ্গে পথচলার ৩য় বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দর্শনা মিলনায়তনে এই বিশেষ আয়োজন করা হয়।

‘আঁধার পেরিয়ে’ এই স্লোগানে অল্প সময়েই দৈনিক কালবেলা পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পত্রিকার তিন বছরের সাফল্যের নানা দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে। জনসাধারণের কথা বলায় পত্রিকাটি খুব দ্রুত পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। অতিথিরা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি সংবাদ পরিবেশন করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এর পরিচালক কিশোর কুমার কুন্ডু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সৌরুপ দাস, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক ও দৈনিক মাথাভাঙ্গা’র মাল্টিমিডিয়া চীফ শেখ রাকিব এবং, সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধ, মোতাসিন বিল্লাহ, নয়ন আহম্মেদ, এরআর ডাবলু, কবি নজরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/