• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

কালিয়াকৈরে সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযান: ৭০ লিটার প্রস্তুত ও ৬৪০০ লিটার প্রক্রিয়াজাত মদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৫৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে সম্পূর্ণ খাওয়ার উপযোগী ৭০ লিটার এবং ৩২টি ড্রামে প্রক্রিয়াজাত ৬৪০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র—রামদা, এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধারকৃত মদগুলো ঘটনাস্থলেই ধ্বংস (ডিস্ট্রয়) করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তাৎক্ষণিকভাবে এ অভিযান পরিচালনা করে।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর থানাধীন মৌচাক হাঁড়ির এসআই মজিদ বলেন, আমরা সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত টহল অভিযান পরিচালনা করছি। স্থানীয়দের সহযোগিতায় আজকের অভিযানে সফলভাবে বিপুল পরিমাণ মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ মদ উৎপাদন ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/