• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

সুন্দরবনের বনরক্ষীদের হাতে চার বোতল বিষসহ এক জেলে আটক 

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:  / ৯৭ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ভোলা নদী সংলগ্ন খালে অভিযান চালিয়ে চার বোতল বিষসহ এক জেলেকে আটক করেছে। ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা নদীর চর এলাকা থেকে তাকে আটক করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের তীরবর্তী ভোলা নদী দিয়ে সুন্দরবনে নৌকাযোগে জেলেরা বিষ নিয়ে মাছ ধরতে যায় এমন গোপন সংবাদে শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ খলিলুর রহমান নেতৃত্বে বনরক্ষীদের একদল ভোলা নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় একটি নৌকা তল্লাশি চালিয়ে ৪ বোতল বিষ (কীটনাশক) জব্দ করে। নৌকায় থাকা জেলে বাবুল হাওলাদার (৫০) কে আটক করে বন রক্ষীরা। আটকৃত বাবুল হাওলাদার জানায় সে সুন্দরবনের ভাইজোড়া খালে বিষ দিয়ে মাছ ধরার জন্য যাচ্ছিল।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএ রানা দেব বলেন, আটকৃত জেলের বিরুদ্ধে বন বিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/