• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

মঠবাড়িয়ায় সাংবাদিকের মেয়ে উর্মি ও তন্বী হত্যা মামলার আসামি ছগির আকন ফের গ্রেফতার

মো শামীম হোসাইন / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত সাংবাদিকের মেয়ে উর্মি (১০) ও তন্বী আক্তার (২৩) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকনকে (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে।

পুলিশ জানায়, উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় আ.লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা—এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ছগির আকন এজাহারভুক্ত ২৮ নম্বর আসামি।

জানা গেছে, ছগির দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। লোকনিন্দার ভয়ে সে প্রায়ই বড় ভগ্নিপতির বাড়ি, করিম আকন বাজার এলাকায় অবস্থান করত।

২০১৭ সালে সাংবাদিক জুলফিকার আমীন সোহেলের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে উর্মিকে ধর্ষণের পর হত্যা করে পরিত্যক্ত বাগানের নালায় ফেলে দেয় ছগির। তিন দিন পর পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। একইভাবে ২০২২ সালে তন্বী আক্তারকে জবাই করে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখে সে। পরদিন পুলিশ বাগান থেকে তন্বীর লাশ উদ্ধার করে। দুটি হত্যা মামলাই বর্তমানে পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন।

গ্রেফতার অভিযানে অংশ নেওয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো. খায়রুল হাসান বলেন,মঠবাড়িয়া থানায় নাশকতা মামলায় গ্রেফতার এড়াতে ছগির দীর্ঘদিন পলাতক ছিল। এক হত্যা মামলায় হাজিরা শেষে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/