• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পিরোজপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার

মোঃ শামীম হোসাইন / ১৫৩ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় তার ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াজ উদ্দিন মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ও নিহত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ বেপরোয়া জীবন-যাপন শুরু করেন এবং মাদকাসক্ত হয়ে পড়েন। এতে বাবা নাসির উদ্দিন তাকে বারবার বাধা দিলে তিনি ক্ষিপ্ত হন। পরবর্তীতে বাবার কাছে সম্পত্তি বিক্রি করে টাকা দাবি করলেও নাসির উদ্দিন তা
প্রত্যাখ্যান করেন। এতে ক্ষুব্ধ হয়ে গত ১২ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে যে কোনো সময়ে তিনি বাবাকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে আঘাতজনিত কারণে শিক্ষক নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। মামলা দায়েরের পর আসামি রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে রোববার (১৪ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/