• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

ঘিওরে খন্দকার বাবলুর মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা ও মানববন্ধন

মো: রেজাউল করিম - স্টাফ রিপোর্টার / ১৬২ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

শনিবার (৩০ আগস্ট) সকালে মানিকগঞ্জের ঘিওর থানার সামনে খন্দকার বাবলুর মিথ্যা, বানোয়াট ও অবৈধ মানববন্ধনের প্রতিবাদে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর খন্দকার বাবলু একজন চরিত্রহীন, লম্পট, ধান্দাবাজ ও ভূমিদস্যু। তিনি অবৈধ বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত থেকে অর্থ উপার্জন করেন এবং সেই টাকায় লোক ভাড়া করে বিএনপির জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবিরের নামে অপপ্রচার চালান।

বক্তারা আরও বলেন, এস এ জিন্নাহ কবির বিগত ১৫ বছর ধরে হামলা-মামলা, গুম-খুন ও নির্যাতনের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছেন। তিনি বন্দুকের গুলির মুখে থেকেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিরাপদে রেখেছেন। ব্যক্তিগত ও পারিবারিক সময় ব্যয় করার সুযোগ না নিয়ে সর্বদা নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। তার মতো একজন নিবেদিতপ্রাণ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে বিএনপির হাজারো নেতাকর্মীর হৃদয়ে আঘাত করা।

প্রতিবাদ সভায় বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাবলু চোর যদি আবারও মিথ্যা ও বানোয়াট মানববন্ধন করে বা এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তবে তাকে জনগণের আদালতে কঠোর জবাব দেওয়া হবে। তারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা অতীতেও দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র রুখে দাঁড়াবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোঃ ফেরদৌস, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ আব্দুল খালেক, সহ-সভাপতি, মানিকগঞ্জ কৃষক দল,মোঃ হাবিবুল্লাহ নোমানী, সদস্য, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটি ও যুগ্ম সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা বিএনপি,মোঃ রাজা মিয়া মেম্বার, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঘিওর উপজেলা বিএনপি,মোঃ জানে আলম, সম্পাদক, ঘিওর থানা বিএনপি,মোঃ শওকত আলী খান, আহ্বায়ক, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দল,আব্দুর রশিদ, সভাপতি, বানিয়াখুরা ইউনিয়ন বিএনপি,মোঃ আঃ রশিদ, সাধারণ সম্পাদক, বালিয়াখুরা ইউনিয়ন বিএনপি,আল মাসুদ, সাধারণ সম্পাদক, পয়লা ইউনিয়ন বিএনপি।

এছাড়াও ঘিওর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

কর্মসূচি থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, বিএনপির জনপ্রিয় নেতা এস এ জিন্নাহ কবিরের বিরুদ্ধে অপপ্রচার বা ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/