গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন গোসিংগা ইউনিয়নে গোসিংগা ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি ও গোসিংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকাদ মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে চলছে অপরাধের সাম্রাজ্য। জমি দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্য সহ নানা প্রকার অপরাধের মূল হোতা খন্দকার আসাদুজ্জামান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপিকা রোমানা হক টুসির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তার লোকজনের অত্যাচারে অতিষ্ঠ গোসিংগা ইউনিয়নের বাসিন্দারা।
গোসিংগায় জমি দখল এবং অবৈধভাবে মাটি কাটা ব্যবসায়ীদের তালিকায় প্রথমেই নাম আসে নাজিম উদ্দিন ওরফে নাজু ডাকাতের ছেলে গোসিংগা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমানুল্লাহ খানের কথা। ৫ ই আগস্ট ২০২৪ এর পর থেকে গো সিঙ্গার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটিকাটা এবং অন্যের জমি জবর দখলের অভিযোগের তালিকায় বারবারই আমানুল্লাহ খানের নাম উঠে আসে। সম্প্রতি কৃষক দলের আহ্বায়ক হওয়ার পর থেকে তার অপকর্মের তালিকা দিন দিন লম্বা হতে শুরু করেছে। নাজু ডাকাতে ছেলে আমানুল্লাহ খান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার আসাদুজ্জামানের অনুসারী। খন্দকার আসাদুজ্জামান এর মদদেই এসব অপকর্ম সংঘটিত করে আসছে আমানুল্লাহ খান।
এর পরই নাম আসে অপকর্মের আরেক মহানায়ক আখতারুজ্জামান খানের কথা।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রথম দিকে ইজারার খাজনা আদায়ের ঘরকে পূঁজি করে পাশাপাশি কয়েকটি দোকানঘর নির্মাণ করে একটি দখলদার চক্র। এছাড়াও এগুলোর সাথে পানি তুলার পাম্পের জন্য আরেকটি ছাপড়া ঘর তুলা হয়। বাঁশের আড়ৎদারি চলার যুক্তি দেখিয়ে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান( বর্তমান কারাগারে) ছাইদুর রহমান শাহীন বাজারের শেট তৈরি করে। তাদের সুবিধার জন্য কয়েকটি রাস্তাও নির্মাণ করে। এগুলোর মূল উদ্দেশ্য ছিল আস্তে আস্তে নদীর চর দখল। বর্তমানেও দুটি স্থাপনার নির্মাণ কাজ চলমান। পাশেই রয়েছে ইটাবালি, কাঠ-বাঁশ। কাজ করছে কয়েকজন কাঠমিস্ত্রী। বর্তমানে এসব স্থাপনা গড়ে উঠছে স্থানীয় খেয়া ইজারাদার আক্তার হোসেন খানের নেতৃত্বে।
গত ৬ আগস্ট দুপুরের উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) আতাহার শাকিলের নেতৃত্বে এই
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় থানা
পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।
অভিযুক্ত আকতার হোসেন খান উপজেলার গোসিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খন্দকার আসাদুজ্জামান এর অনুসারী।
এইরকম আরো অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত খন্দকার আসাদুজ্জামানের অনুসারীরা। এইরকম অপকর্ম সংঘটিত করার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা শাখা কি পদক্ষেপ নেয় সেটা দেখার বিষয়। স্থানীয়দের দাবি, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী চাঁদাবাজ ও ভূমি দখলকারী খন্দকার আসাদুজ্জামান ও তার অনুসারীদের অপকর্মের বিষয় যথাযথ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://slotbet.online/