• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

লোহাগড়ার উলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, রাজনৈতিক তকমা লাগিয়ে ফায়দা নিতে চাচ্ছে একটি মহল।

মো. মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি,নড়াইল। / ৩৩৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মানুষের যেন শান্তি নেই! অশান্তি কিছুতেই যেন এ এলাকার মানুষের পিছু ছাড়ছে না। মুষ্টিমেয় কয়েকজন লোক তাদের ফায়দা লুটতে গ্রামের নিরীহ মানুষদের উপর চালাচ্ছে নির্যাতন। তাদের অব্যাহত হুমকিতে নিজ নিজ জমিতে কৃষি কাজ করাতো দূরের কথা, নিজ বাড়িতে বসবাস করাটাই যেন তাদের জন্য আতঙ্কের সাথে বসবাস করা। চলছে বাড়ি ভাংচুর, লুটপাট,হামলা-পাল্টা হামলা।

স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা যায়, ওই এলাকার এনায়েত লস্কর ও ওহিদ শেখের নামে রয়েছে নিরব চাঁদাবাজী ও সন্ত্রাস সৃষ্টির অভিযোগ। দীর্ঘদিন ধরে তারা উলা গ্রামের নিরীহ মানুষের জীবন নিয়ে যেন খেলা করছেন।
ইতিমধ্যে তারা নেতৃত্ব দিয়ে তিনজনকে কুপিয়ে মৃত্যু শয্যায় পাঠিয়ে দেবার অভিযোগ রয়েছে। যে কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদের অত্যাচারে উলার মানুষ অতিষ্ট। এনায়েত লস্কর বয়রা গ্রাম থেকে এসে উলা গ্রামকে শাসনের নামে নিরীহ মানুষের উপর অত্যাচার নিপীড়ন শুরু করেছে। বিভিন্ন মানুষ থেকে চাঁদাবাজি, চাকরির নাম করে লাখ লাখ টাকা লুটে নেওয়া সহ মাদককারবারীদের শেল্টার দিয়ে গ্রামটাকে ধ্বংস করে দিচ্ছে বলেও অভিযোগ। তাদের বিরুদ্ধে কথা বললে তাকে নিষিদ্ধ আওয়ামী লীগের তকমা দিয়ে মামলা দেয়ার ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ। তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে বিতর্ক। ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্টদের সাথে তাল মিলিয়ে চলার অভিযোগ রয়েছে অনেকেরই। ২০২৪ এর ৫ আগস্টের পরে এসে বিএনপির নাম ভাঙ্গিয়ে রাম রাজত্ব করবার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে । মামলা থেকে রক্ষা পেতে নিজেরা ঘরবাড়ি ভেঙে প্রতিপক্ষদের নামে কাউন্টার মামলা দেয়ার চেষ্টা চালাচ্ছে তারা।লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজী ও উলা ওয়ার্ড বিএনপির সভাপতি তবিবর মোল্লার সমর্থিত লোকজন কে স্থানীয় বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের এনায়েত লস্কর,মেম্বার অহিদ শেখ, ওমর মোল্লা, মশিয়ার শেখ গ্রুপের লোকজন।এঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষেরা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ই জুলাই শুক্রবার রাতে বিএনপির ৯নং ওয়ার্ড এর সভাপতি তবিবর মোল্লার পক্ষের জুয়েল মোল্লা,শরিফুল,জাকির,আনিচ, সিনবাদ সহ কয়েকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে এনায়েত লস্কার,মেম্বার ওহীদ শেখ, মশিয়ার শেখ ওরফে মছি সহ ওমর মোল্লার লোকজন।

গত ১৩ জুলাই রবিবার সকালে বাবু গাজীকে কুপিয়ে মারাত্বক জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ১৮ জুলাই লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়।

লক্ষীপাশা ইউনিয়ন বি এনপির সভাপতি পারভেজ কাজী বলেন, উলা গ্রামে মূলত সামাজিক দ্বন্দ। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ। রাজনৈতিক দলের কোন ব্যাপার নাই।

ওই এলাকার ইমরান, ফুল মিয়া গাজী, বিএনপি নেতা গোলাম মোস্তফা, আলেয়া বেগম সহ অনেকে জানান, মূলত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছে। এলাকার দুটি দলেই বিএনপি ও নিষিদ্ধ আওয়ামীলীগের সমর্থক রয়েছে। এটি দলীয় কোন্দল নয় বরং সামাজিক কোন্দল। কিন্তু একটি মহল রাজনৈতিক কোন্দল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।

অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, ঐ এলাকায় স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/