• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বিরলে জমি-জমার পূর্ব শত্রুতার জেরে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি : প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা

নুরজামাল বিরল, দিনাজপুর// / ১২৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

বিরলে জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে টিনের বেড়া দিয়ে প্রবেশদ্বারে এবং যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ঘটনায় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর (পাটুয়ারিপাড়া) গ্রামের জমিল উদ্দীনের স্ত্রী খাইরুন নেছা (৬৫) জানান, একই গ্রামের মৃত. আজির মোহাম্মদের দুই ছেলে আনিছুর রহমান (৪৫), ফরাজুল ইসলাম (৪০), মৃত. আজির মোহাম্মদের চার ছেলে আব্দুর রশিদ (৫৫), ছইদুর ইসলাম (৪৮), সাইফুল ইসলাম (৪৫), বাবু (৪২), মৃত. আব্দুল কালামের ছেলে ছোটন (২৮), এবং আব্দুর রশিদের ছেলে সাখাওয়াত হোসেন (৩২)’গংদের আমার বাড়ী ও বিবাদীগনদের বাড়ী পাশাপাশি এবং তারা সকলেই আমার ভাগিদার। আমাদের ৩.৭৫ শতক জমি বিবাদীগনদের বাড়ীর পাশে আছে এবং বিবাদীগনদের ৩.৭৫ শতক জমি আমার বাড়ীর পাশে আছে। সেই সুবাদে আমাদের উভয়ের সুবিদার্থে মৌখিক ভাবে জমি বদল করি।

সেই অনুযায়ী আমরা গত ১৯৮১ সাল পযর্ন্ত বিবাদীগনদের ৩.৭৫ শতক জমি এবং আমার কিছু জমি দিয়ে মোট ৬.২৫ শতক জমির উপরে বসত বাড়ী নির্মাণ করে এখন পর্যন্ত ভোগ দখল করে আসছি। ভোগ দখলে থাকাকালীন আমাদের যে জমি বিবাদীগনদের মৌখিক ভাবে দেয়া হয় এবং বিবাদীগনদের জমি আমাদের দেয়া উক্ত জমি গত ২০০৮ সালে আমরা উভয়েই বন্টক নামা দলিল করে নেই। উক্ত বন্টক নামা হওয়া সত্বেও উপরোক্ত সকল বিবাদীগনেরা তারা তাদের ৩.৭৫ শতক জমি যা আমাদের মৌখিক ভাবে ব্যবহার করতে দেয় উক্ত জমি আমাদের বসত বাড়ী থাকা সত্বেও তারা আমাদের বসত বাড়ী জোর পূর্বক জবর-দখল করার জন্য পায়তারা করে আসছে এবং আমরা যে বিবাদীগনদের ৩.৭৫ শতক জমি দিয়েছিলাম উক্ত জমি আমাদের ফেরত দিবে না মর্মে জানায়।

বিবাদগনেরা জমিজমা বিষয়কে কেন্দ্র করে আমাদের সাথে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ সৃষ্টি করে আমাদের মারপিট করা’সহ আমাদের রোপন করা ২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা। সেই সময় আমি’সহ আমার পরিবারের লোকজন বাঁধা দিলে আমাদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। শুধু তাই নয় বিবাদীদ্বয় আমাদের পরিবারের লোকজনকে হয়রানী করার জন্য মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলার শুনানী চলমান থাকা অবস্থায় উপরোক্ত বিবাদীগনেরা আমাদের বসত বাড়ীর জমি জোর পূর্বক জবর-দখল করার জন্য পায়তারা করছে।

এমতাবস্থায় বৃহস্পতিবার (১২ জুন) সকাল আনুমানিক ৯টা’র সময় বিবাদীগনেরা একই উদ্দেশ্যে বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে হাতে লাঠি সোঠা, লোহার রড, সাবল, কোদাল, কুড়াল, ধারালো হাসুয়া ও দা’সহ বিভিন্ন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আমার বাড়ীর ভিতরে অনাধীকার প্রবেশ করে আমাকে ও আমার স্বামীকে বাড়ী থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং আমার বাড়ির জিনিসপত্র ভাংচুর করে সকলে আমার শয়ন ঘরে ভিতরে প্রবেশ করে। আমার ব্যাগের ভিতরে থাকা আমার গরু বিক্রি করা ও আমার জমাকৃত নগদ সত্তর হাজার পাঁচশত টাকা চুরি করে নেয় এবং আমার বাড়ীর জমি তাদের বলে দাবি করে আমার বাড়ীর আঙিনা’সহ গোয়াল ঘর, রান্না ঘর, গোসলখানা, টিউবওয়েলে টিনের বেড়া দেয়।

এতে করে আমার গোয়াল ঘরে দুই লক্ষ টাকা দামের একটি গরু আবদ্ধ রয়েছে। উক্ত গরুকে আমার পরিবারের লোকজন খাওয়াতে পারছে না এবং আমার পরিবারের লোকজন বাড়ীতে প্রবেশ করতে পারছে না। বর্তমানে আমরা বাড়ীর বাহিরে অবস্থান করছি। আমি ও আমার পরিবারের লোকজন বাড়ীতে প্রবেশ করলে এবং তাদের দেয়া টিনের ঘেরা-বেড়া সরাতে গেলে বিবাদীগনেরা আমাদের মারপিট করা’সহ হত্যা করিয়া লাশ গুম করে রাখিবে মর্মে হুমকি প্রদান করে। তাই উক্ত ঘটনার বিষয়ে আমরা ৯৯৯ ফোন করে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে বিবাদীগন উপস্থিত পুলিশের কথা অমান্য করেও ঘেরা-বেড়ার কাজ চালিয়ে যায়।

উল্লেখিত বিবাদীগণের নিকট হতে ছিনিয়ে নেয়া নগদ অর্থ উদ্ধারপূর্বক দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খাইরুন নেছা’সহ ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/