• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের আয়োজনে ঈদ-উৎসব-২০২৫ উদযাপন: মিলনমেলায় মুখর নলদী বাজার

নড়াইল প্রতিনিধি: / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অনুষ্ঠিত হলো ‘ঈদ উৎসব-২০২৫’। নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের উদ্যোগে আয়োজিত এ উৎসব রূপ নেয় একটি ব্যতিক্রমধর্মী সামাজিক মিলনমেলায়।

১১ জুন বুধবার, বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই উৎসব জমজমাট হয়ে ওঠে নলদী বাজার চত্বরে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনায়েত হোসেন, সঞ্চালনায় ছিলেন সংঘের সচিব মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সংগঠক, তরুণ ছাত্রনেতা মো. তুহিন মোল্লা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘ।” তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের বিবরণ তুলে ধরে জানান, সম্প্রতি সংগঠনটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘরের টিন সরবরাহ করেছে এবং আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণে সহায়তা করেছে। স্থানীয় মানুষের মুখে মুখে এখন প্রশংসা কুড়াচ্ছে এ সংগঠন।

উৎসবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবুল বাশার, মাওলানা মাহমুদুর রহমান, তরিকুল ইসলাম আতিক, মোঃ সাজ্জাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো হারুন মোল্লা , স্থানীয় ব্যবসায়ী সাগর মোল্লা, প্রবাসী আলী হাসান শান্ত সহ প্রায় ছয় শতাধিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল: ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সব সদস্যদের জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র, মাদকবিরোধী বক্তৃতা প্রতিযোগিতা কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর উপস্থাপনা, ইসলামিক সংগীত ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা তরুণদের কণ্ঠে দেশপ্রেমের আবেগ,কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা মন ছুঁয়ে যাওয়া আবৃত্তি এবং উপস্থিত অভিনয় প্রতিযোগিতা জীবনের বাস্তব গল্পে অভিনয়ের ছোঁয়া।

নলদী ইউনিয়ন উন্নয়ন সংঘের এমন আয়োজন শুধু ঈদের আনন্দকেই নয়, বরং সামাজিক সচেতনতা ও মানবিক দায়িত্ববোধকেও তুলে ধরেছে। এই আয়োজন প্রমাণ করে দিয়েছে একটি ছোট এলাকা থেকেও বড় উদাহরণ তৈরি করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/