• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

টোনা গ্রামে এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

মোঃ শামীম হোসাইন / ১৮৯ Time View
Update : শুক্রবার, ২৩ মে, ২০২৫

পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামে এক শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজ বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পিরোজপুর সদর থানার পুলিশ। নিহত আয়শা আক্তার (৮) উপজেলা টোনা গ্রামের আলম শেখের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত মেয়েটির দাদি আনোয়ারা বেগম জানান, আয়শার বাবা-মা চট্টগ্রামে তাদের অন্য তিন সন্তানসহ বসবাস করেন। আয়শা প্রায় এক বছর আগে তাদের কাছে এসেছিল। এরপর নিহত শিশুটির দাদা-দাদিসহ তারা তিনজনই ওই বাড়িতে বসবাস করছিল। তবে তাদের ঘরের কাছাকাছি অন্য কোনো ঘর নেই।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আয়শা মাদ্রাসা থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে একা ছিল। এ সময় আনোয়ারা দুপুরের খাবার রান্নার জন্য রান্নাঘরে প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর দুপুর ১২টার দিকে রান্নায় সাহায্যের জন্য আয়শাকে ডাক দিলেও কোনো সাড়া মেলেনি। পরবর্তীতে ঘরের মধ্যে গিয়ে সে আয়শার নিথর দেহ খাটের উপুড় পড়ে থাকতে দেখে।

এরপর তার স্বামী (আয়েশার দাদা) মোশারেফ হোসেন আয়েশাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়ার জন্য বাড়ি থেকে অটোরিকশাযোগে র‌ওনা দেয়। তবে মোশারেফ তাকে হাসপাতালে না নিয়ে হাসপাতালের গেট থেকেই মৃত অবস্থায় বাড়ি নিয়ে যায়। তবে এ ঘটনার পর থেকেই মোশারেফ আত্মগোপনে রয়েছে। পরে খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ রাত সোয়া ৮টার দিকে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, শিশুটির গলায় কালো দাগ থাকায়, তার মৃত্যুর বিষয়টি পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে হচ্ছে। এছাড়া শিশুটির পরিবারের সদস্যরা তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশের কাছে গ্রহণযোগ্য কোনো তথ্য দেয়নি। এমনকি তারা মরদেহের ময়নাতদন্ত ছাড়াই দাফন দিতে চেয়েছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/