• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

বালিয়াডাংগীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ / ১১২ Time View
Update : বুধবার, ১৪ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাংগীতে
গলায় লিচুর বিচি আটকে সিয়াম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে ১৪ মে বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে ঘটে এ ঘটনা। মৃত সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে।স্হানীয় বাসিন্দা 
প্রত্যক্ষদর্শী রসেদা বেগম বলেন, বাড়ির আঙিনায় লিচু গাছের নিচের খেলা করছিল সিয়ামসহ অন্য শিশুরা। গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় সিয়ামের গলায় বিচি আটকে যায়। এ সময় অন্য শিশুদের চিৎকার শুনে সবাই সেখানে ছুটে যান। সিয়ামকে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও প্রতিবেশীরা। চিকিৎসক সেখানে সিয়ামকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজীব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে। ইমারজেন্সি বিভাগে শিশুটির গলায় আটকে থাকা লিচুর বিচি বের করেছেন চিকিৎসক। বিচি গলায় দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে সে মারা গেছে।

এ ঘটনার পর সিয়ামের পরিবারসহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সিয়ামের চাচাতো বড় ভাই মামুনুর রশিদ বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় সিয়ামকে দাফন করা হবে।
সিরাজুল ইসলাম 
ঠাকুরগাঁও
তাং১৪-৫-২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/