• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

পিরোজপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

মোঃ শামীম হোসাইন / ১৭৫ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

পিরোজপুরে আব্দুল্লাহ আল নোমান গাজী নামের এক কলেজশিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। তাঁর স্বজনদের অভিযোগ, স্থানীয় এক যুবককে মাদক কারবারে বাধা দেওয়ার ক্ষোভে নোমানের ওপর এই হামলা চালানো হয়।

গতকাল (১০ মে) শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।

নোমান গাজীর ভাই এমরান গাজী বলেন, কয়েক মাস আগে ঝাটকাঠির সাহেবপাড়া এলাকায় মাদক কারবারের অভিযোগে নোমানসহ স্থানীয় কয়েক ব্যক্তি মারুফ ওরফে কসাই মারুফকে বাধা দেন। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েকজনকে দেখে নেওয়ার হুমকি দেন। সেই ক্ষোভ থেকে দোকানে হামলা চালিয়ে নোমানকে হাতে ও পেটে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়।

পিরোজপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে মারুফকে তাঁর মোবাইল ফোনে কল করা হলে তিনি তা ধরেননি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, কলেজছাত্রকে কুপিয়ে জখমের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/