• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে চারদিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপন

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জেলায় প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে চারদিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমদিন ১লা বৈশাখ সোমবার সকাল ৭টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। পরে সকাল ৯টায় পান্তাভাত পরিবেশনা, দুপুর ২টায় লাঠি খেলা, দুপুর ২টা ৩০ মিনিটে ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচি সম্পন্ন হবে।

দ্বিতীয়দিন মঙ্গলবার সকাল ৯টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর ১২ টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুর ১ টায় ঠুস খেলা ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

তৃতীয় দিন বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হা-ডু-ডু, চকোরচাল, ঝাঁকি জাল বুনন, চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা। দুপুর ১ টায় ঠুস খেলা, বাটুল ছোঁড়া প্রতিযোগিতা, উচ্চলম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ি উড়ানো। পরে দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে।

চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুর ১টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন শেষ হবে।

বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিৎ কুমার রায় জানান, চারদিন ব্যাপী নববর্ষ উদযাপন উপলক্ষে গেট নির্মাণ, সড়ক সাজানো, মাঠের সৌন্দর্য বৃদ্ধি, অনুষ্ঠানে আগত লোকজনের বসার ব্যবস্থা করাসহ অনুষ্ঠান পরিচালনার প্রস্তুতি শেষ পর্যায়ে। তিনি আরও জানান, নববর্ষ উদযাপন কর্মসূচীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু উপস্থিত থাকবেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইসাথে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করবেন।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/