• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজিরপুরে পুত্রবধূকে ঘুমের ঔষধ খাইয়ে ধর্ষণ করেন শ্বশুর!

মোঃ শামীম হোসাইন / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত শ্বশুর তোরাব আলী (৬৫) ওই গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের ছেলে। ঘটনাটি রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এঘটনায় ধর্ষণের শিকার পুত্রবধুর মা আফরোজা খানম বাদী হয়ে গতকালই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক রয়েছেন।

মামলার বিবরণীতে ভিকটিমের মা বলেছেন, তোয়াব আলীর ছেলের সাথে, ৬ মাস পূর্বে তার মেয়ের বিয়ে হয়। বাড়িতে কেউ না থাকায় ঘুমের ঔষধ খাইয়ে শ্বশুর তার মেয়েকে ধর্ষণ করে। বুধবার বিকালে তার মেয়েকে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর সদর হাসপাতালে রেফার করে চিকিৎসকরা।

ধর্ষিতার বড় ভাই সাগর জানান, এটা একটি নিন্দানীয় কলঙ্কজনক বিষয় গোটা পুরুষ জাতীকে কলঙ্ক করেছ, বিষয়টি জেনে আমার বোনকে আমি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি,আমি এর বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অশেষ প্রতিম রায় বলেন, ভর্তি হওয়া তরুনীর ডাক্তারি পরীক্ষার জন্য আমরা তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।

নাজিরপুর থানার অফিসার ইনাচার্জ (ওসি) মো: মাহামুদ আল ফরিদ ভূইয়া জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/