• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

ভান্ডারিয়ায় কুপিয়ে যুবকের পা বিচ্ছিন্ন, বাঁচাতে গিয়ে ভাই নিহত

মোঃ শামীম হোসাইন / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি ও বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে বাড়িতে হামলা চালিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। সেই সঙ্গে তাঁর ছোট ভাইয়ের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু সালেহ (৩৭) ওই গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। সালেহর ছোট ভাই আবুল বাশার রুবেলকে (২৭) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেক্সোনা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ।

সালেহর বোন আফসানা মিমি জানান, রাতে তাঁর চাচাতো ভাই মো. শহিদুল ইসলাম সুমন, মো. রুম্মানসহ ১০-১৫ জন রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। রুবেলের চিৎকারে বড় ভাই সালেহ ও তাঁর স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে তাঁকে বাঁচাতে গেলে সালেহকে কুপিয়ে পাশের ডোবায় ফেলে দেন।

সালেহর স্ত্রী সোনালী বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়েছিলাম। রাতে দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী আবু সালেহ ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি সুমন ও আরও লোকজন তাকে কুপিয়ে ফেলে রেখেছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামী আবু সালেহকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে আমাদের ঘরে ঢুকে শোকেস ভেঙে সুপারি বিক্রির ১ লাখ টাকা ও দুই ভরি অলংকার নিয়ে যায়।’

পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিলে ভান্ডারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সালেহ এবং রুবেলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে সালেহ মারা যান।

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনা বেগমকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/