• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নওগাঁয় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ শামীম হোসাইন / ২২৫ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নওগাঁয় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আমার দেশ মুক্ত স্কাউট গ্রুপের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক লোকমান আলী বলেন, দেশে বর্তমানে ৫০ লাখ মাদকসেবী রয়েছেন।

চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে মাদকসেবীদের সুস্থ করার চেষ্টা চলছে। মাদক নিরাময়ের চেয়ে প্রতিরোধ উত্তম।এ জন্য মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

শেরেবাংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখার হোসেন খান পথিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর সামছুল হক, অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ দেলোয়ার হোসেন সাঈদ , স্কাউট গ্রুপের সহকারী লিডার গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোচনা পর্বের আগে এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/