• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

বন্দরে ডেভিল হান্ট অভিযানেও ধরাছোঁয়ার বাহিরে ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনি

স্টাফ রিপোর্টার: / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

বন্দরে অপারেশ ডেভিল হান্ট অভিযানেও রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা সহ একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। তিনি এলাকায় প্রকাশ্যে ঘুরে মাদকের ব্যবসা সহ নানান অপরাধ কর্মকা- চালিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে। যার ফলে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে ধ্বংসের দিকে ধাপিত হচ্ছে।
জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ এলাকার আমান উল্লাহ আমুর ছেলে মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হত্যা মামলা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলা থাকা স্বত্বেও সিন্ডিকেট করে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে।
তার অন্যতম সহযোগী রিপন, ঘারমোড়া এলাকার তুহিন, হাজরাদী এলাকার শুভ, সেকান্দর, নরপদী এলাকার মাসুদ। এই সিন্ডিকেট দিয়ে অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট ব্যবসা, চোরাই তেলের ব্যবসা পরিচালনা করছে। তার বাড়ির পাশে প্রতিদিনই মাদকসেবীদের জমজমাট আড্ডা ও আসর বসে। এলাকায় এখন মাদকদ্রব্য হাত বাড়ালে সহজেই মিলছে এবং সঙ্গ দোষে স্কুল কলেজের ছাত্রসহ এলাকার উঠতি বয়সের যুব সমাজ ক্রমান্বয়ে মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে।
এছাড়াও পুলিশে জালে গ্রেফতার হলেও এলাকায় থামছে না মাদক ব্যবসা। কদিন পরেই জামিনে বেরিয়ে আসছে।
স্থানীয়রা জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা সহ একাধিক মামলার থাকা স্বত্বেও এলাকায় নানা অপরাধ কর্মকা- পরিচালনা করে আসছে। কিছুদিন আগেও জোরপূবর্ক বালুবাহি বাল্কহেড আটকিয়ে নিংশ এলাকায় ড্রেজারে সংযোগ দিয়েছে। এই ঘটনার পরও থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ এসে ড্রেজার সহ নিয়ে যায়। গতকালও এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে ব্লাক জনি সহ তার বাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় প্রশাসনের কাছে এলাকাবাসী প্রশ্ন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে।
এলাকাবাসী অবিলম্বে কুখ্যাত মাদক সম্রাট ব্লাক জনি সহ তার বাহিনীকে গ্রেপ্তার করে এলাকার যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য স্থানীয় প্রশানের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/