হবিগঞ্জ সদর উপজেলার টঙ্গীরঘাট গ্রামের নিকট সরকারি পতিত জমি নদীও হাওর থেকে মাটি ও বালু অবৈধ ভাবে উত্তলন করে আসছে সদর উপজেলার রামনগর গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা। সরেজমিনে ঐ স্হান গুলোতে বালু মাটি এস্কেবেটর দিয়ে উত্তলন করতে দেখা যায়। টঙ্গীরঘাট গ্রামের সাধারণ মানুষ অভিযোগে জানান অবৈধ ভাবে মাটি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রভাবশালী ব্যক্তি রামনগর গ্রামের মোহাম্মদ আলী, সবুজ আলী, আবিদ আলী সহ একদল লোক টঙ্গীরঘাট গ্রামের নিরীহ মানুষের বাড়ি ঘরে হামলা ভাংচুর ও মারধর এর ঘটনা ঘটায়। বালু মাটি বিক্রি করে প্রভাবশালী ব্যক্তিরা লক্ষ লক্ষ টাকার মালিক বনে গেছে। বালু মাটি উত্তলনের ফলে অনেক ক্ষতি সাধন করেছে। এমন কি ধুলো বালি কারনে গ্রাম অঞ্চলের মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে পরিবেশ হচ্ছে বিনষ্ট । ট্রাক্টর চলাচলের কারণে মাটি রাস্তা ভেঙে চলাচলে জন সাধারণ ঝুকি পূর্ণ হয়ে পড়েছে। য়ে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।এছাড়া বালু উত্তোলনের পর ভারী ট্রাক্টর করে পানি উন্নয়ন বোর্ড এর বাঁধে দিয়ে নিয়ে যাওয়া হয়, এতে বাঁধও হুমকির মুখে রয়েছে। বর্ষা মৌসুমে নদী ও বাঁধ থাকে হুমকির মুখে এ গুলো এখনই বন্ধ করা সময়। বন্ধ না হলে বর্ষা মৌসুমে অনেক ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবিষয় টি স্হানীয় প্রশাসন ঘটনা স্হল পরিদর্শন করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানাচ্ছেন এলাকা বাসি।
https://slotbet.online/