• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ১৩৫ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
ইন্দুরকানী থানার ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের মামলায় ছেলে ও বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকেলে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করলে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এসব তথ্য জানান।

গ্রেপ্তার আসামিরা হলো উপজেলার ঘোষেরহাট এলাকার দুলাল গাজী ও তার ছেলে রিদয় গাজী। রিদয় গাজী পেশায় একজন রাজমিস্ত্রি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুলাল গাজীর ছেলে রিদয় গাজী ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। গত ২২ জানুয়ারি ওই শিক্ষার্থীকে মাদ্রাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায় হৃদয়। এরপর বিয়ের নাটক সাজিয়ে বাড়িতে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে হৃদয়।

মামলার বাদী ওই শিক্ষার্থীর মা বলেন, ‘জোর করে তুলে নিয়ে কয়েকদিন দূরে আটকে রাখে এরপরে বাড়িতে এনে বিয়ের নাটক সাজিয়ে আমার মেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। আমরা আনতে গেলেও আমাদেরকে মেয়ের সাথে দেখা করতে দেয়নি। মামলা না করতে পারি এজন্য স্থানীয়ভাবে অনেকবার আমাদের বাধা দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে (১৬ মার্চ) রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলার আসামি ছেলে ও বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/