• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝালকাঠির প্রেমিকের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে তরুণী

মোঃ শামীম হোসাইন / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

প্রেমিকের সঙ্গে দেখা করে ফেরার পথে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ১৭ বছর বয়সি এক তরুণীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাঁশেরপুল এলাকা থেকে উদ্ধার করা ওই তরুণীকে বৃহস্পতিবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আনওয়ার জানান, ওই তরুণী মঙ্গলবার তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বুধবার নিজ বাড়িতে যাওয়ার কথা বলে ওই আত্মীয়র বাড়ি থেকে বের হয় সে। পথে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া এলাকায় প্রেমিকের সঙ্গে দেখা করে তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে কৌশলে সটকে পড়ে।

তিনি আরও জানান, নিরাশ হয়ে রাতেই ওই তরুণী গালুয়া থেকে ভান্ডারিয়ার ওপর দিয়ে কাঁঠালিয়ায় বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে হাঁটার সময় রাস্তায় ওপর অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে ভান্ডারিয়া থানায় খবর দেন।

ওসি জানান, পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দীর্ঘ সময় না খেয়ে থাকায় দুর্বল হয়ে ওই তরুণী রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। এ ছাড়া তার সঙ্গে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

সুস্থ হওয়ার পর ওই তরুণীর কাছ থেকে ঠিকানা নিয়ে বৃহস্পতিবার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আহমেদ আনওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/