• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত, আহত ১

Reporter Name / ১৫২ Time View
Update : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : যশোরের বেনাপোলের পুটখালি সীমান্তে টহলরত অবস্থায় বিজিবির এক সিপাহী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছে তার সাথে থাকা অপর সঙ্গী।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বারোপোতা পুটখালি সড়কের মসজিদ বাড়ি বিজিবি পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার।

নিহত বিজিবি সদস্য মোজাম্মেল হক (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর গ্রামের। গুরুতর আহত হয়েছেন ঝালকাঠি জেলা সদরের মোরাসাত গ্রামের হাবিলদার দেলোয়ার হোসেন (৪৫)। আহত হাবিলদার দেলোয়ার হোসেনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জনই খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী বিওপিতে দায়িত্বরত ছিলেন বলে জানান পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ।

বিজিবি কর্মকর্তা জানান, পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মসজিদ বাড়ি বিজিবি পোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটরসাইকেলযোগে বারোপোতা বাজার যাওয়ার সময় মসজিদ বাড়ি পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় বিজিবি সদস্যরা মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সুভেন্দু বিশ্বাস জানান, গুরুতর আহত অবস্থায় দুই বিজিবি সদস্যকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিকভাবে পরীক্ষা করে বিজিবি সিপাহী মোজাম্মেল হক নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/