• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধির ওপর হামলা

মোঃ শামীম হোসাইন / ১৪৮ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি ‘সন্ত্রাসী’ হামলায় আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের পাড়েরহাট মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় সানির মাথা রক্তান্ত জখম হয় এবং ডান হাত ভেঙে যায়। এসময় সানির সঙ্গে থাকা সানজিদ নামে আরও একজন আহত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

আহত মোছাব্বির মাহামুদ সানি দাবি করেন, শুক্রবার রাতে তারাবীর নামাজ পড়ে বের হলে তাঁতীদলের কয়েকজন সন্ত্রাসীসহ আওয়ামী ফ্যাসিবাদী পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের পালিত সন্ত্রাসীরা হামলা চালায়।

 পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, মোছাব্বির মাহামুদ সানি ও সানজিদ নামে দু’জন আহত অবস্থায় রাত ১১টার দিকে হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ছানির ডান হাত ফ্র্যাকচার হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থানে এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/