• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি পিরোজপুরে

শামীম হোসেন রিগান / ২২০ Time View
Update : বুধবার, ৫ মার্চ, ২০২৫

পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এ সময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু বলেন, আমাদের এই কার্যক্রম অফিশিয়ালি ১ মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয়, ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। সকলের প্রতি আহ্বান, গাছের গায়ে পেরেক বা অন্য কোনো ক্ষতিকর বস্তু না লাগিয়ে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করুন। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথি আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অথচ আমরা অনেক সময় গাছের গায়ে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন লাগাই। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। আমরা শহরকে সবুজ ও পরিবেশ বান্ধব রাখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/